বাবাকে চিনতে ৬০বছর সময় লাগে

 



 


 ৪ বছর : আমার বাবা মহান

 ৬ বছর : আমার বাবা সব জানে, সবথেকে সাহসী। 


 ১০ বছর : আমার বাবা ভালো কিন্তু একটু রাগী

১২ বছর : আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার সাথে ভালো ব্যবহার করতো।


 ১৬ বছর : আমার বাবা খুবই ব্যাকডেটেড৷ নতুন টেকনোলজি বোঝেই না। বর্তমান পরিস্থিতি নিয়ে উনার কথা কথা বলা যায় না।


 ১৮ বছর : আমার বাবা দিনদিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে, 

২০ বছর : বাবার সাথে থাকাটা অসহ্য হয়ে  উঠেছে জানিনা মা কি করে থাকে।


 ২৫ বছর : আমার বাবা আমার সবকিছুতে বারণ

 করে, কে জানে কবে বুঝবে!


 ৩০ বছর: আমার ছোট ছেলেকে সামলানো

মুশকিল হয়ে উঠেছে, আমরা নিজের বাবাদের কত ভয় পেতাম ওই সময়।


 ৪০ বছর : আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছে, আর এখনকার বাচ্চারা কথাই শোনেনা।



 ৫০ বছর : আমি তো আশ্চর্য হই, আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, আজকাল তো একটা বাচ্চা কে মানুষ করতেই দম বেরিয়ে যায়।


 ৬০ বছর : আমার বাবা মহান ছিল। নিজের বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছে।


 সত্যি তো এটাই যে নিজের বাবাকে বুঝতে ৬০ বছর লেগে যায়! বাবাকে চিন্তে লাগে ৬০ বছর!


ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা 🤎

♥️💚


 

মন্তব্যসমূহ