জীবনের লক্ষ্য নির্ধারণ

 আচ্ছা, আপনার বয়স কত?

এই পোস্ট দেখে থাকলে খুব বড় ধরণের সম্ভাবনা আপনার বয়স ৩০ এর নিচে। নিজেকে কি ৩০ বছর বয়সের জন্য তৈরি করছেন? নাকি এখনো "আরেহ সময় আছে" ভেবে সময় নষ্ট করছেন? পুরো পোস্টটা আমি একটা ছেলের পারস্পেক্টিভ থেকে লিখছি। মেয়েদের ক্ষেত্রেও ব্যাপারটা কাছাকাছি হবে আশাকরি।

ছেলেদের জীবনে ৩টা সময় খুবই ক্রিটিক্যাল। এইচএসসির পর, গ্র্যাজুয়েশনের পর এবং ৩০ বছর বয়সের পর। আমি নিজে প্রথম দুইটা পার করেছি এবং যথেষ্ট ভুল করেছি, শিখেছি। এখনও করছি এবং শিখছি কিন্তু নিজেকে ৩০ এর জন্য প্রস্তুত করছি, যাতে আগেরমতো বাজে অবস্থায় পড়তে না হয়। কি কি করছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে।


১। Love Yourself: এই ভালোবাসা মানে নার্সিসিজম। সোজা হিসাব একদম। নিজে একদিকে আর দুনিয়া একদিকে। আপনি নিজেকে ভালো না রাখলে আশেপাশের কাউকেই ভালো রাখতে পারবেন না। ৮ ঘন্টা ঘুম, ৩ বেলা ভালো খাবার আর প্রতিদিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই ৩টা করলে আর কিছু লাগবে না আপাততঃ। প্লে-স্টোর থেকে 30 Day Fitness Challenge - Workout at Home এই অ্যাপটা ডাউনলোড করে ফলো করতে থাকুন। ৩ মাস পর আমাকে আপডেট দিয়েন।

"Your relationship with yourself sets the tone for every other relationship you have."


২। Get a 2nd Income Source: আমাদের অনেকের ইনকাম সোর্সই নেই এখনো, সেকেন্ড সোর্স তো দূরের কথা। ভাইরে এই ভুল করবেন না। যেভাবেই হোক প্রথম সোর্স বানান, দ্বিতীয়টা এমনিতেই চলে আসবে। আমি ২০১২ সালে আমার ক্যারিয়ার শুরু করি, ক্লাস টেনে পড়তাম মাত্র । 


কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতাম। এজেন্সী দেয়ার পর এটা এখন আমার সেকেন্ড সোর্স। আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে সেকেন্ড সোর্স তৈরি হবে!

“Design your income around your dream lifestyle, rather than your lifestyle around your income.”


৩। Find 3 Real Friends: বন্ধু সম্পর্কটা স্বর্গীয়। এদেরকে ভালোভাবে চিনতে না পারলে আপনি শেষ। ৩ জন মানে ৩ জনই। বেশী হলে ঝামেলা, কম হলেও ঝামেলা। এরা আপনার লাইফে বিশাল ইমপ্যাক্ট ফেলবে। ৩০ এর পর বুঝতে পারবেন এদের মূল্য।

“True friends are those who came into your life, saw the most negative part of you, but are not ready to leave you, no matter how contagious you are to them.”


৪। Live Below Your Means: এটার সাথে ৩০ এর সম্পর্ক? নিজের সামর্থ্যের চেয়ে বেশী কিছু করতে যাবেন না এখন। দামী ফোন, বাইক, পিসি না হলে মরে যাবেন না। খারাপ সময়ে আসলে সামর্থ্যের নিচে বেঁচে থাকার এই প্র্যাক্টিস আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশী মানসিক শান্তি দিবে।

"The beautiful people in the magazines got the normal ones living beyond their means."


৫। Do What You Love For Work: নিজের যেটা ভালো লাগে সেটাই মন দিয়ে করুন। নিজের ভালোলাগাকে প্রফেশন বানাতে পারলে তো কথাই নেই। বাসার প্রেশারে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন কিন্তু আপনার ভালো লাগে পেইন্টিং? অবসর সময়টা পুরোটা আপনার ভালো লাগার পেছনে ব্যয় করুন। ৩০ এর পর বুঝতে পারবেন কেন করবেন এটা!

"If you do what you love, you’ll never work a day in your life."


৬। Don't Have Kids With The Wrong Person: ভুল মানুষের সাথে জীবন কাটানোর চাইতে একা থাকা ভালো। সারাদিন প্রোফাইল পিকচার দেখে ইনবক্স করে বেরালে বড় ধরণের সম্ভাবনা ভুল মানুষের সাথেই সম্পর্কে জড়ানো। একটা কথা মনে রাখুন,

"ঠিক মানুষটা, ঠিক সময়ে, ঠিক জায়গায়" আপনার কাছে আসবে।

আপনার খুঁজে বের করা লাগবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড না থাকা দোষের কিছু না বরং নিজেকে প্রস্তুত না করাটা দোষের। যে আপনাকে রাতে ভার্চুয়াল চুমু, হাগ দিয়ে ঘুম পাড়ায় সে কখনোই আপনার ভালো চায় না বরং যে আপনাকে লাইফে কিছু করার সাহস দেয়, স্পেসটা দেয় সেই আপনার ভালো চায়। ফাইন্ড আউট দ্যা ডিফারেন্স, মাই ফ্রেন্ড।

"If you’re searching for that one person that will change your life, take a look in the mirror."

I was too much depressed. Then I met some great people like you. That's when I found a new reason to live. There are more things yet to explore. There is more in life than just be depressed. There are hearts that beat for you when you decide not to care. There are smiles which you cause and you kill. That's when I realize, I have a million reasons to live, laugh, and live compared to one reason to quit 🙂


@Mashfique Hasan Miraz 


মন্তব্যসমূহ